1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মাজার-ই-শরিফও তালেবানের দখলে

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগান সরকারের নিয়ন্ত্রণে থাকা দেশটির উত্তরাঞ্চলের সর্বশেষ গুরুত্বপূর্ণ শহর মাজার-ই শরিফও দখল করে নিয়েছে তালেবান যোদ্ধারা। আফগান সরকারের এই শক্তিশালী ঘাঁটি দখল করে নেয়াটা তালেবানের জন্য একটি বড় অর্জন হিসেবেই দেখা হচ্ছে। মার্কিন নেতৃত্বাধীন সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই আগ্রাসী হয়ে ওঠে তালেবান। একের পর এক শহর দখলের পর এখন তারা রাজধানী কাবুলের দিকে অগ্রসর হচ্ছে।

মাত্র কয়েকদিন আগেই সেনা মহড়া পরিদর্শনে ওই শহরে গিয়েছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। তালেবান যোদ্ধারা ইতোমধ্যেই দেশের অধিকাংশ এলাকার দখল নিয়ে নিয়েছে। এখন শুধু কাবুলে হামলা চালিয়ে দখল করে নেয়া সময় ব্যাপার।

যুদ্ধ-সংঘাতে আফগানিস্তানে কয়েক লাখ মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে। অনেকেই নিরাপত্তার জন্য বিভিন্ন শহর থেকে পালিয়ে কাবুলে আশ্রয় নিয়েছেন। ইতোমধ্যেই পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নিতে শুরু করেছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন বাল্খ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফ বিনা লড়াইয়েই দখল করে নিয়েছে তালেবান। এটি আফগানিস্তানের চতুর্থ বৃহত্তম শহর।

বাল্খ শহরের আইনপ্রণেতা আবাস ইব্রাহিমজাদা সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন প্রথমে সেনাবাহিনী আত্মসমর্পন করেছে। পরবর্তীতে সরকারপন্থি অন্যান্য বাহিনী এবং অন্যান্য মিলিশিয়ারাও আত্মসমর্পন করতে বাধ্য হয়েছে।

উজবেকিস্তান এবং তাজিকিস্তান সীমান্তের কাছে অবস্থিত মাজার-ই-শরিফ আফগানিস্তানের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। এর আগে ১৯৯০ সালে ওই শহর দখল করে নিয়েছিল তালেবান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com