1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

হাইতিতে ভূমিকম্পে ৩০৪ জনের মৃত্যু, মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র হাইতিতে স্থানীয় সময় শনিবার (১৪ আগস্ট) ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১ হাজার ৮০০ জন। খবর সিএনএনের।

দেশের এমন পরিস্থিতিতে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। দেশের পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি সংবাদ সম্মেলনে মাসব্যাপী জরুরি অবস্থার ঘোষণা দেন। ভূমিকম্পে ঘর-বাড়ি, রাস্তা-ঘাট ও স্থাপনার ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে আহতদের ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। আহত রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এ বিষয়ে হাসপাতালের একজন প্রশাসক বলেন, ‘প্রচুর আহত মানুষ হাসপাতালে আসছেন। অনেক মানুষ। তাদের সেবা দেওয়ার মতো প্রস্তুতি ও সামর্থ আমাদের নেই। সে কারণে, হাসপাতালের বাইরে আমরা তাবু গেড়েছি।’

মার্কিন ভূতাত্ত্বিক জরিস সংস্থা ইউএসজিএস জানিয়েছে, হাইতির উত্তর-পূর্বাঞ্চলের সেন্ট লুইস ডু সুদ অঞ্চলের ১২ কিলোমিটার দূরে ও ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। যে কারণে অনেক বেশি ভূকম্পন অনুভূত হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com