1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

পরিবার নিয়ে দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: দেশ ছেড়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। রোববার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

রয়টার্সের পক্ষ থেকে প্রেসিডেন্টের দপ্তরে যোগাযোগ করা হলে জানানো হয়, ‘নিরাপত্তার কারণে তারা আশরাফ গনির অবস্থান সম্পর্কে তারা কিছু জানাতে পারছেন না।’

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আশরাফ গনি তাজিকিস্তানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন।

তালেবানের এক মুখপাত্র জানিয়েছেন, আশরাফ গনি কোথায় আছেন বিষয়টি তারা খোঁজ নিয়ে দেখছেন।

এর আগে রোববার রাজধানী কাবুলের দরজায় প্রবেশের পর তালেবান ঘোষণা দিয়েছিল, পদত্যাগ করলে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ও ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেসহ ক্ষমতাসীন দলের নেতাদের নিরাপদে চলে যাওয়ার সুযোগ করে দেবে তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com