1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

তালেবানদের দখলে প্রেসিডেন্ট প্যালেস

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবন দখলে নিয়েছে তালেবানরা। কাবুলে থাকা তালেবানদের দুইজন জ্যেষ্ঠ কমান্ডার বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। খবর আল জাজিরার।

মূলত স্থানীয় সময় সন্ধ্যায় আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। জানা যায় তিনি তার মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে তাজিকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন। এক ফেসবুক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন শীর্ষ শান্তি আলোচক আব্দুল্লাহ আব্দুল্লাহ।

এরপরই রাতে প্রেসিডেন্ট ভবনের দখল নেয় তালেবান।

এদিকে রোববার সকালে রাজধানী কাবুলের চার দিক দিয়ে প্রবেশ করতে শুরু করে তালেবান যোদ্ধারা। তবে দলীয় নেতৃত্বের নির্দেশে কাবুলে ঢোকার মুখেই থমকে যেতে হয় তাদের। তালেবান নেতারা জানান, যারা কাবুল ত্যাগ করতে চায়, সে সুযোগ যেন তাদের দেওয়া হয়। কোনো সংঘাত নয়, বরং শান্তিপূর্ণভাবেই ক্ষমতার পালাবদল চায় তারা।

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আফগানিস্তানের ৩৪টি প্রাদেশিক রাজধানীর ২৬টি দখল করে নেয় তালেবান যোদ্ধারা। রোববার তারা দখলে নেয় রাজধানী কাবুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com