1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

লেবাননে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ২৮

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের উত্তরাঞ্চলে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭৯ জন। রোববার ভোররাতে এ ঘটনা ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

সামরিক ও নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে, কালোবাজারিদের লুকিয়ে রাখা একটি জ্বালানি ট্যাংকার জব্দ করেছিল সেনাবাহিনী। বিস্ফোরণের সময় ট্যাংকারে থাকা জ্বালানি স্থানীয়দের মধ্যে বিতরণ করা হচ্ছিল।

তীব্র জ্বালানি সংকটে ভুগছে লেবানন। জ্বালানি তেলের জন্য দেশটির পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বাসিন্দাদের। অনেকে এই সুযোগে কালোবাজারে তেল বিক্রি করছে।

রয়টার্স জানিয়েছে, লেবাননের অন্যতম দরিদ্র অঞ্চল আক্কারের আলতালিল শহরে ট্যাংকার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই সময় ঘটনাস্থলে প্রায় ২০০ লোক উপস্থিত ছিল। হতাহতদের মধ্যে সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছে।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, তেল বিতরণের সময় অনেক ভীড় ছিল। মানুষদের মধ্যে তর্কাতর্কি শুরু হলে নিরাপত্তা বাহিনী গুলি ছোড়ে। একটি গুলি ট্যাংকারে বিদ্ধ হলে বিস্ফোরণের ঘটনা ঘটে।

অবশ্য স্থানীয় টেলিভিশন চ্যানেল আল জাদিদ জানিয়েছে, এক ব্যক্তির লাইটার থেকে ট্যাংকারে আগুন ধরে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com