1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

হেলিকপ্টারে টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়েছেন আশরাফ গনি

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : তালেবানদের আক্রমণের মুখে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন-এটা পুরানো খবর। তবে নতুন তথ্য হলো পালিয়ে যাওয়ার সময় প্রচুর নগদ টাকা সঙ্গে নিয়ে গেছেন তিনি।

কাবুলের রাশিয়ান দুতাবাস সোমবার (১৬ আগস্ট) জানিয়েছে, রোববার পালিয়ে গেছেন আফগান প্রেসিডেন্ট। যাওয়ার সময় তিনি চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার ভরে টাকা নিয়ে গেছেন। তিনি এত বেশি টাকার ব্যাগ নিয়ে আসেন যে এই চারটি গাড়ি ও একটি হেলিকপ্টারে শেষপর্যন্ত সব ব্যাগ তোলা যায়নি। জায়গা হয়নি। বাধ্য হয়ে কিছু ব্যাগ রেখে গেছেন তিনি। আরআইএ বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে।

পলাতক আফগান প্রেসিডেন্ট তাজিকিস্তানে আছেন, নাকি অন্য কোথাও গেছেন-তা এখনো নিশ্চিত নয়। পালিয়ে যাওয়ার পর ফেসবুকে ভিডিও বার্তায় আশরাফ গনি বলেন, রক্তপাত এড়াতেই তিনি এই পালিয়ে যাওয়ার পথ বেছে নিয়েছেন।

আমেরিকা এবং ইউরোপের দূতাবাসগুলো আফগানিস্তান থেকে তাদের কূটনীতিকদের ফিরিয়ে নিলেও রাশিয়া জানিয়েছে, তাদের কূটনীতিকরা এখনো কাবুলে অবস্থান করছে। তালেবানদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হবে সেই আশায় আছে রাশিয়া। এই মুহূর্তে আফগানিস্তানের শাসকদের স্বীকৃতি দেওয়ার ব্যাপারে তারা কোন তাড়াহুড়ো করছে না বলে জানিয়েছে রাশিয়া। জানিয়েছে, পুরো পরিস্থিতি এখন পর্যবেক্ষণ করা হচ্ছে।

কাবুলে রাশিয়ান দূতাবাসের মুখপাত্র নিকিতা ইসচেনকো বার্তা সংস্থাকে জানান, চারটি গাড়িতে করে টাকার ব্যাগ ভরে এসেছিলেন প্রেসিডেন্ট আশরাফ গনি। হেলিকপ্টারে সব টাকা তোলার পরও কিছু টাকা ভর্তি ব্যাগ রয়ে যায়। কিন্তু ওজন বেশি হয়ে যাওয়ায় বাকি টাকার ব্যাগ হেলিকপ্টারে তোলা যায়নি। কিছু টাকার ব্যাগ বাধ্য হয়ে বিমানবন্দরের টারমার্কে রেখে হেলিকপ্টার উড়ে যায়।

তবে এভাবে টাকার ব্যাগ নিয়ে আফগান প্রেসিডেন্টের পালিয়ে যাওয়ার এই দৃশ্য নিজ চোখে দেখেননি বলে জানান নিকিতা। তিনি জানান, বিমানবন্দরে যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে এই তথ্য পেয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com