1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

আফগান সামরিক বিমান বিধ্বস্ত

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে সামরিক বাহিনীর একটি বিমান উজবেকিস্তানে বিধ্বস্ত হয়েছে। উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এই বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা জানা যায়নি।

সোমবার (১৬ আগস্ট) উজবেক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বাকরম জুলফিকারভ বার্তা সংস্থা এএফপিকে জানান, আফগানিস্তানের বিমানটি অবৈধভাবে উজবেকিস্তানের সীমান্ত অতিক্রম করছিল। এই দুর্ঘটনা তদন্ত উজবেকিস্তান সরকার তদন্ত কমিটি গঠন করেছে।

রোববার ভোররাতে উজবেকিস্তানের দক্ষিণ প্রদেশের সুরকান্দ্রোয়োতে এই বিমান দুর্ঘটনা ঘটে। উজবেকিস্তানের এই এলাকা আফগান সীমান্তের খুব কাছে।

দুর্ঘটনা কবলিত বিমানে কতজন যাত্রী ছিলেন সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন তথ্য মেলেনি।

উল্লেখ্য, আফগানিস্তান এখন তালেবানদের কব্জায়। দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি তালেবানদের আগ্রাসনের মুখে তাজিকিস্তানে পালিয়ে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com