
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমানবন্দরে গুলিতে ৫ জন নিহত হয়েছেন। বিমানবন্দরটির প্যাসেঞ্জার টার্মিনালে গুলিতে এই নিহতের ঘটনা ঘটে। সোমবার (১৬ আগস্ট) প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, বিমানবন্দরের টারম্যাকের ওপর দিয়ে শত শত বেসামরিক আফগানের দৌড়াদৌড়ি থামাতে এই গুলি করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরটির দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা।
তবে ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে বিবিসি জানায়, কাবুল বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে সোমবার গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওই পত্রিকায় বলা হয়েছে, ৩ জনের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।
তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা উল্লেখ করা হয়নি ওই সংবাদে।