1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

আফগান শরণার্থীদের আশ্রয় দিতে জাতিসংঘের আহ্বান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : তালেবানরা আফগানিস্তান দখল করে নেওয়ার পর দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠছে লাখ লাখ আফগান। তারা বিভিন্ন দেশে আশ্রয় নেওয়ার জন্য কাবুল বিমানবন্দরে ভিড় করেছে। তাদের ভিড় এতোটাই বেশি যে অন্যান্য দেশের কর্মকর্তা ও কর্মচারীদের সরিয়ে নেওয়া কার্যক্রম ব্যহত হচ্ছে।

রানওয়েতে বিমান নামারই সুযোগ পাচ্ছে না। বিমান নামলেও সেটাকে উড্ডয়নের সুযোগ দেওয়া হচ্ছে না। মৌমাছির মতো চারদিক দিয়ে ঘিরে ধরছে। এমন ছবি ও ভিডিও গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এমন সময় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন সাময়িক সময়ের জন্য আফগান শরণার্থীদের আশ্রয় দিতে।

এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত ও ব্যথিত হৃদয় নিয়ে বিশ্ব আফগানিস্তানের পরিস্থিতি অবলোকন করছে। এমন সময়ে আমি জোর আহ্বান জানাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশের প্রতি, তারা যেন আফগান শরণার্থীদের আশ্রয় দেয় এবং তাদের যেন নির্বাসিত না করে। আফগানরা প্রজন্ম ধরে রক্তক্ষয়ী যুদ্ধ ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এখন সময় তাদের পাশে দাঁড়ানোর। তাদের প্রতি সহমর্মিতা দেখানোর।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com