1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মিত্র আফগানদের আকাশপথে উদ্ধারের সংকল্প বাইডেনের

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সরকারের হয়ে কাজ করা হাজার হাজার আটকে পরা আফগান নাগরিকদের উদ্ধারে প্রেসিডেন্ট জো বাইডেন সংকল্প প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৭ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পুরো আফগানিস্থান জুড়ে অনিরাপত্তা এবং প্রধান লজিস্টিক বাধা সত্ত্বেও ঝুঁকিতে থাকা এসব আফগানদের আকাশ পথে সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট এ অঙ্গীকার করলেন।

রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা জানান, স্পেশাল ইমিগ্রান্ট ভিসা প্রসেষের ভেতর দিতে যেতে হলে অনেকগুলো বিষয় শতভাগ সঠিকভাবে হতে হবে। কমপক্ষে ২২ হাজার আবেদনকারী, তাদের পরিবার ও অন্যান্য ঝুঁকিপুর্ন মানুষদের সরিয়ে নেয়ার লক্ষ্য রয়েছে পেন্টাগনের।

এদিকে শরণার্থী পুনর্বাসন দলগুলো জানিয়েছে, কাবুল এবং দেশটির বেশীরভাগ অঞ্চল তালিবান দখলে থাকায় উদ্ধার করতে যাওয়া এই সংখ্যাটা মোটামুটি সঠিক থাকলেও কাজটি বেশ কঠিন হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com