1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

বাড়ি বাড়ি গিয়ে মার্কিন মিত্রদের খুঁজছে তালেবান: জাতিসংঘ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীকে সাহায্য করা আফগান নাগরিকদের খোঁজে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করছে তালেবান। এর জন্য তাদের কাছে ‘অগ্রাধিকার তালিকা’ রয়েছে বলে দাবি করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার সংস্থাটির একটি পর্যালোচনা প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

গোপন প্রতিবেদনটি বেশ কিছু গণমাধ্যম দেখেছে উল্লেখ করে আল জাজিরা জানিয়েছে, তালেবান যোদ্ধারা তাদের তালিকাভুক্ত ব্যক্তিদের গ্রেফতার করতে চায়। এ ধরনের ‘ওয়ান্টেড’ লোকেরা নিজেরা ধরা না দিলে তাদের পরিবারের সদস্যদের গ্রেফতার করা হবে বলে হুমকি দিচ্ছে সশস্ত্র গোষ্ঠীটি।

এছাড়া কাবুল বিমানবন্দরে যাওয়ার পথে রাজধানী ও জালালাবাদসহ বড় শহরগুলোতে চেকপয়েন্ট বসিয়ে লোকজনকে পরীক্ষা করা হচ্ছে।

Taliban--2.jpg

জাতিসংঘের জন্য প্রতিবেদনটি লিখেছে নরওয়েজিয়ান সেন্টার ফর গ্লোবাল অ্যানালাইসেস। এর নির্বাহী পরিচালক ক্রিশ্চিয়ান নেলেম্যান বলেছেন, যারা নিজেরা ধরা দিতে অস্বীকার করছে, তাদের পরিবারকে টার্গেট করছে তালেবান এবং তাদের ‘শরিয়া আইন অনুসারে’ বিচার করে শাস্তি দিচ্ছে।

তিনি বলেন, আমরা ধারণা করছি, অতীতে ন্যাটো বা মার্কিন বাহিনী এবং তাদের মিত্রদের সঙ্গে কাজ করেছে এমন ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের নির্যাতন-মৃত্যুদণ্ডের মুখোমুখি করা হবে। এটি পশ্চিমা গোয়েন্দাদের পরিষেবা, তাদের নেটওয়ার্ক, পদ্ধতি এবং আগামীতে তালেবান, আইএস ও অন্যান্য সন্ত্রাসী হুমকি মোকাবিলার ক্ষমতাকে আরও বিপন্ন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com