1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

বিশ্বজুড়ে করোনা শনাক্ত-মৃত্যু আবারও ঊর্ধ্বমুখী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। এ সময়ে মারা গেছেন ১১ হাজার ৯৮৩ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৪৬৯ জনের।

এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয় ১০ হাজার ৫৫৩ জনের আর করোনা শনাক্ত হয় ৬ লাখ ৯৪ হাজার ৫৪ জনের। আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৯ হাজার ৯০৭ জনের। আর ছয় লাখ ৪৫ হাজার ৫১৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জুন মাসের ১০ তারিখ থেকে জুলাই মাসের ২৭ তারিখ পর্যন্ত করোনা পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল ছিল। এ সময়ে দৈনিক মৃত্যু ছিল ১০ হাজারের নিচে। এর মাঝে জুলাই মাসের শুরুর দিকে দৈনিক মৃত্যু ৬ হাজারে নেমে আসে।

পরিসংখ্যান অনুযায়ী, প্রায় দেড় মাস পর ২৮ জুলাই করোনায় মৃত্যু আবার ১০ হাজার ছাড়িয়ে যায়। এরপর অব্যাহত উত্থান-পতনের ভেতর দিয়ে গেলেও গত চারদিন তা ঊর্ধ্বমুখী রয়েছে।

শুক্রবার সকাল ৯টার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৭৭৩ জনের। এর মধ্যে মারা গেছেন ৪৪ লাখ ১২ হাজার ৫০০ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ২৬ জন।

এদিকে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এর পরের স্থানগুলোতে রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন।

সংক্রমণের এই তালিকায় ২৭ নম্বরে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জন। আর এতে মারা গেছেন ২৪ হাজার ৮৭৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com