1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইসমাইল সাবরি ইয়াকুবকে মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। মুহিউদ্দিন ইয়াসিন সোমবার পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হলেন ইসমাইল সাবরি। শুক্রবার (২০ আগস্ট) সাবরিকে নবম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার।

দ্য স্টার জানায়, মালয়েশীয় রাজার এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান এবং করোনা মোকাবিলায় সরকারের মনোযোগ কেন্দ্রীভূত করতে সাবরিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাজা আল সুলতান আব্দুল্লাহ।

শনিবার (২১ আগস্ট) রাজধানী কুয়ালালামপুরের রাজপ্রাসাদে দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইসমাইল সাবরি। এর আগে বারিসান ন্যাশনালের শাসনামলে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন অর্জন করেন ইসমাইল সাবরি। ২২২ আসনের পার্লামেন্টের ১১৪ জনের সমর্থন পেয়েছেন।

গত সপ্তাহে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পদত্যাগ করা মুহিদ্দিন ইয়াসিন এখন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com