1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

অন্তর্ভুক্তিমূলক’ সরকার গঠন করতে চায় তালেবান

  • আপডেট টাইম :: শনিবার, ২১ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: ‘অন্তর্ভুক্তিমূলক’ সরকার গঠন করতে চায় তালেবান
‘অন্তর্ভুক্তিমূলক’ সরকার গঠন নিয়ে আলোচনার জন্য নিজের জন্মস্থান কান্দাহার থেকে কাবুলে ফিরেছেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বরাদার। শনিবার তালেবানের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি খলিল হাক্কানিসহ অন্যান্যা তালেবান নেতাদের রাজধানীতে দেখা গেছে। আমেরিকার মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা খলিলের মাথার দাম ৫০ লাখ ডলার ঘোষণা করেছিল পেন্টাগন।

সামাজিক যোগাযোগমাধ্যমের তালেবান সমর্থিত পেজগুলোতে দেখা গেছে, ৯০ দশকে গৃহযুদ্ধের সময় তালেবান বিরোধী নেতা গুলবুদ্দিন হেকমতিয়ারের সঙ্গে বৈঠক করছেন খলিল হাক্কানি। আফগানিস্তানের রাজনীতিতে এখনও বেশ প্রভাব রয়েছে হেকমতিয়ারের। অন্যান্যদের মধ্যে হাক্কানি নেটওয়ার্কের অন্যতম নেতা আনাস হাক্কানি এবং পলাতক প্রেসিডেন্ট আশরাফ গনি সরকারে থাকা আব্দুল্লাহ আব্দুল্লাহকেও রাজধানীতে দেখা গেছে।

তালেবানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ‘অন্তর্ভুক্তিমূলক’ সরকার গঠনের জন্য মোল্লা আব্দুল গনি সাবেক সরকারের নেতা, ধর্মীয় নেতা, মিলিশিয়া গ্রুপ ও তালেবান কমান্ডারদের সঙ্গে বৈঠক করবেন। বিগতবারের তুলনায় এবার তালেবানের সরকার সম্পূর্ণ ভিন্ন হবে। তবে এ বিষয়ে বিশদ কোনো তথ্য জানাননি ওই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com