1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হেনরি’: আতঙ্কিত আড়াই কোটি মানুষ

  • আপডেট টাইম :: রবিবার, ২২ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হেনরি’। এতে সাত অঙ্গরাজ্যের ২ কোটি ৩২ লাখ ৬ হাজার মানুষ আতঙ্কে রয়েছে।

রোববার (২২ আগস্ট) দেশটির আবহাওয়া অফিস থেকে ঘূর্ণিঝড় ‘হেনরি’ পূর্ব উপকূল অঞ্চলে আঘাত হানতে পরে বলে আভাস দিয়েছে। একই সঙ্গে আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। নিউ ইয়র্কসহ বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে নিউ ইয়র্ক ও নিউ ইংল্যান্ডের ৬ অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঘূর্ণিঝড়টি। এছাড়া, ২৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতসহ তিন থেকে পাঁচ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসও হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ওই সব অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় জরুরি অবস্থা জারি করেছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু ক্যুমো।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় আঘাতের আগে আমরা সব ধরনের প্রস্তুতি রাখতে চাই। পরিস্থিতি মোকাবিলায় যেন কারো গাফিলতি না থাকে। হেনরি এখন নিউ ইয়র্ক উপকূলের দিকে ধেঁয়ে আসছে। আমরা প্রস্তুতি নিচ্ছি, যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়।’

উল্লেখ্য, সর্বশেষ ১৯৯১ সালে নিউ ইংল্যান্ডে সবশেষ আঘাত হানে শক্তিশালী হারিকেন বব। হেনরি যে গতিতে ধেঁয়ে আসছে তাতে নিউ ইয়র্ক উপকূলে এটিই হতে পারে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক ঘূর্ণিঝড়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com