1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

কাবুল বিমানবন্দরের বাইরে হুড়োহুড়ি, নিহত ৭

  • আপডেট টাইম :: রবিবার, ২২ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : কাবুল বিমানবন্দরের বাইরে হুড়োহুড়িতে ৭ জন নিহত হয়েছেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

রোববার (২২ আগস্ট)  বিবিসির খবরে বলা হয়, তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে দেশ ছেড়ে পালিয়ে আসার জন্য প্রতিদিন কাবুল বিমানবন্দরে লোকজন ভিড় করছেন। যেকোনো মূল্যে তারা দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। বিমানবন্দরের ইমিগ্রেশনের যে স্বাভাবিক নিয়ম-কানুন রয়েছে, তার কিছুই পালন করা হচ্ছে না। দৌড়ে রানওয়েতে রাখা কার্গো বিমানে উঠার জন্য পাগল হয়ে উঠছেন লোকজন।

এদিকে, প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার (২২ আগস্ট) ভোর হওয়ার সময় বিমানবন্দরে কোনো বিভ্রান্তি কিংবা সহিংসতা দেখা যায়নি। যদিও সেই ভোরেও সেখানে মানুষের দীর্ঘ সারি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

আমেরিকা ও যুক্তরাজ্যের এসব কার্গো বিমান এখন কাবুল থেকে যাত্রীদের নিয়ে আসার কাজে লাগানো হচ্ছে।  যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, কাবুল বিমানবন্দরে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এখানকার নিরাপত্তা ও নিয়ম কানুন রক্ষা করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়।

কাবুল বিমানবন্দরের বাইরে হাজার হাজার মানুষ ভিড় করে আছে। বিদেশি রাষ্ট্রগুলো কাবুল থেকে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য যেসব বিমান পাঠিয়েছে সেই বিমানে উঠার জন্য মরিয়া আফগান নাগরিকরাও। প্রচণ্ড ভিড় এবং মানুষজনকে সামাল দেওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

গত সপ্তাহে ১৭ হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। যাদের মধ্যে আড়াই হাজার মার্কিন সেনা রয়েছে। কাবুল থেকে সরিয়ে নেওয়া লোকজনদের তিন হাজার ৮০০ জনকে আশ্রয় দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com