
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ১৬৮ যাত্রী নিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি বিশেষ ফ্লাইট দিল্লির হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। ১৬৮ যাত্রীর মধ্যে ১০৭ জন ভারতীয় নাগরিক।
রোববার (২২ আগস্ট) এনডিটিভির খবরে বলা হয়, অন্য তিনটি ফ্লাইট এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং ভিস্তারা কাবুল, তাজিকিস্তানের রাজধানী দুশানবে এবং কাতারের দোহা থেকে ভারতীয়দের নিয়ে আজ সকালে দিল্লিতে অবতরণ করেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি টুইটারে ছবি দিয়ে এ খবর জানান।
খবরে বলা হয়, আফিগানিস্তানে যেসব ভারতীয় আটকা পড়েছেন তাদেরকে উদ্ধারে দিনে দুটি করে ফ্লাইট চালুর অনুমোদন দিয়েছে ভারত।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আফগাস্তিনের বিভিন্ন শহরে কমপক্ষে ১ হাজার ভারতীয় রয়েছে বলে তাদের ধারণা।