1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রে বিলাসবহুল জীবনযাপনে ব্যস্ত আশরাফ গানির সন্তানরা

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : তালেবানের পুনরুত্থানের সময় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা না করেই দেশত্যাগ করেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি। তিনি এখন সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। অন্যদিকে, দেশের মানুষ যখন ভয় আর আতংকে ভিটেমাটি ছাড়ছে তখন যুক্তরাষ্ট্রে বিলাসবহুল জীবনযাপনে ব্যস্ত আশরাফ গানির সন্তানরা।

আশরাফ গানির কন্যা মরিয়াম গানি বসবাস করছেন ব্রুকলিনের একটি বিলাসবহুল বাড়িতে। গত সপ্তাহে খবরের পাতায় চাওড় হয় যে, আশরাফ গানির পুত্র তারেক গানি ১ দশমিক ২ মিলিয়ন ডলার মূল্যের ওয়াশিংটন ডিসির একটি বাড়িতে থাকছেন।

তারেক গানি স্টেন্ট লুইসে ওয়াশিংটন ইউনিভার্সিটির একজন অর্থনীতির প্রফেসর এবং তার স্ত্রী এলিজাবেথ পিয়ারসন এলিজাবেথ ওয়ারেনের ব্যবস্থাপনা পরিচালক পদে আছেন। যদিও এসব বিষয় নিয়ে কথা বলতে নারাজ সাবেক প্রেসিডেন্ট গানি।

১৫ আগস্ট সশস্ত্র গোষ্ঠী তালেবান কাবুল দখলের পর এক প্রকার অজুহাত দিয়ে দেশ ত্যাগ করেন গানি। এসময় তিনি চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার ভর্তি নগদ অর্থ নিয়ে পালিয়ে যান বলে দাবি করে কাবুলের রুশ দূতাবাস।

jagonews24

দেশের যখন কঠিন পরিস্থিতি তখন এভাবে প্রেসিডেন্টের পালিয়ে যাওয়াকে অনেক আফগান ‘কাপুরুষ’ মন্তব্য করে তীব্র সমালোচনা করছেন। যদিও গত বুধবার সংযুক্ত আরব আমিরাতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর ফেসবুকে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন গানি। এতে পশ্চিমাসমর্থিত প্রেসিডেন্ট আবারও দাবি করেন, রক্তপাত এড়াতেই তিনি কাবুল ছেড়েছেন। পাশাপাশি, বিপুল অর্থ নিয়ে পালানোর অভিযোগও অস্বীকারও করেন এ নেতা।

এদিকে, ভয় আর আতংকে আফগান ছাড়তে কাবুল বিমানবন্দরে হাজার হাজার মানুষ। রোববার পর্যন্ত বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে মারা গেছেন ২০ জন।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com