1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র জমা পড়েছে ৯০০ অন্তর্বর্তী সরকারের জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী শ্রীবরদীতে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতে কৃষক কর্মশালা শ্রীবরদীতে বনের গাছ পাঁচারকালে চোর দলের ২ সদস্য আটক বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বিজু-বিষু বরণ আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির আমরা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা: কৃষিমন্ত্রী সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

পূর্ণ অনুমোদন পেলো ফাইজারের টিকা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) পূর্ণ অনুমোদন পেয়েছে ফাইজার/বায়োএনটেকের করোনাভাইরাসের টিকা। স্থানীয় সময় সোমবার (২৩ আগস্ট) এই অনুমোদন দেয় এফডিএ। খবর আনাদোলু এজেন্সির।

৯ মাস আগে ফাইজারের টিকাকে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল এফডিএ। ৯ মাস পর পূর্ণ অনুমোদন দিলো প্রতিষ্ঠানটি। অবশ্য ফাইজার যে পূর্ণ অনুমোদন পেতে যাচ্ছে সেটা আগে থেকেই অনুমান করা যাচ্ছিলো।

এই অনুমোদন যারা টিকা নিতে এতোদিন অনাগ্রহী ছিল তাদের আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এফডিএ জানিয়েছে, পূর্ণ অনুমোদন দেওয়ার আগে তারা এই টিকার কার্যকারিতা পরীক্ষা করে দেখার জন্য ৪০ হাজার মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছে। তাদের ট্রায়ালে দেখা গেছে ফাইজারের টিকা করোনাভাইরাসের বিরুদ্ধে ৯১ শতাংশ কার্যকর।

এদিকে পূর্ণ অনুমোদন পাওয়ার পর ফাইজারের ভারপ্রাপ্ত কমিশনার জানেট উ্ডকক এক বার্তায় বলেছেন, ‘এফডিএ’র অনুমোদন পাওয়াটা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের এই কঠিন সময়ে ফাইজারের জন্য একটা মাইলস্টোন। এখন মানুষ এই টিকা নেওয়ার ব্যাপারে আরও বেশি আত্মবিশ্বাসী হতে পারবে। আত্মবিশ্বাসী হতে পারবে ফাইজারের টিকার স্ট্যান্ডার্ড, কার্যকারিতা ও উৎপাদনের গুণগত মান সম্পর্কে। কারণ, এটা এখন এফডিএ’র পূর্ণ অনুমোদন পাওয়া টিকা।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com