1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

তালেবানের সঙ্গে সিআইএ প্রধানের বৈঠক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : তালেবান নেতা আব্দুল গনি বরাদারের সঙ্গে গোপনে বৈঠক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস। সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলে এই বৈঠক হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে কাবুলে উড়ে যান উইলিয়াম বার্নস। গত সপ্তাহে কাবুল দখল করার পর এই প্রথম তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক পর্যায়ে শীর্ষ বৈঠক হয়েছে। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউজ কিংবা সিআইএ’র কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিআইএ প্রধানের সঙ্গে তালেবানের এমন সময় এই বৈঠকের খবর প্রকাশিত হলো যখন, কাবুল বিমানবন্দর থেকে মার্কিন নাগরিক ও অন্যান্য মিত্রদের ৩১ আগস্টের মধ্যে ফিরিয়ে নেওয়ার সময় বেঁধে দিয়েছে তালেবান। স্বল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক লোকের কাবুল ছেড়ে যাওয়ার চেষ্টার কারণে বিমানবন্দরে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com