1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

তালেবানের ২ মন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : তালেবান তাদের দুই মন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা করেছে। আফগানিস্তানের বার্তা সংস্থা পাজহোকের বরাত দিয়ে মঙ্গলবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুই মন্ত্রীর এক জনকে অর্থ ও অপরজনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী করা হয়েছে গুল আগাকে এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে সদর ইব্রাহিমকে। এছাড়া গোয়েন্দাপ্রধান হবেন নাজিবুল্লাহ।

একইসঙ্গে মোল্লা শিরিনকে কাবুলের গভর্নর এবং রাজধানীর মেয়র করা হয়েছে হামদুল্লাহ নোমানিকে। তাৎক্ষনিকভাবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

গত সপ্তাহে কাবুল নিজেদের কবজায় নেয় তালেবান। গোষ্ঠীটি ওই সময় জানিয়েছিল, তারা সর্বদলীয় সরকার গঠন করবে। এর জন্য ৩১ আগস্টের আগে তারা সরকার গঠন করবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com