1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

তালেবানদের অর্থ দেওয়ার প্রস্তাব ব্রিটিশ প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কয়েক দিন আগে সুর বদলে বলেছিলেন, প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করবে তার সরকার। এবার তিনি তালেবানদের অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে জি-৭ এর পক্ষ থেকে তিনি প্রস্তাব দিয়েছেন পশ্চিমারা আটকে থাকা শত শত মিলিয়ন পাউন্ড তালেবান নেতৃত্বের কাছে ছেড়ে দেবে। তবে এক্ষেত্রে তাদেরকে কয়েকটি শর্ত মানতে হবে।

এরমধ‌্যে প্রধান শর্ত ৩১ আগস্ট নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আফগানিস্তান থেকে বিদেশি ও দেশ ছাড়তে ইচ্ছুক আফগানদের সরানো  সম্ভব না হলে জি-৭ ভুক্ত দেশগুলোর যে সব বাহিনী সেখানে কাজ করছে তাদের অভিযানের সময়সীমা বাড়ানো।

অন্যান্য শর্তগুলোর মধ্যে রয়েছে আফগান মেয়েদের লেখাপড়া করার সুযোগ দিতে হবে ও দেশটি যাতে সন্ত্রাস ও মাদকের আখড়ায় পরিণত না হয় তার জন্য পদক্ষেপ নিতে হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজেই গত রাতে জরুরি ভিত্তিতে ভার্চুয়াল এই  সম্মেলন আহ্বান করেন। এর আগে তালেবান সরকারকে পৃথকভাবে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছিল তিনি। তবে কয়েকদিন আগে সেই অবস্থান থেকে সরে এসে প্রয়োজনে তালেবানদের সঙ্গে কাজ করবেন বলে জানান বরিস জনসন।

বরিস জনসন সাংবাদিকদের বলেন, ‘আমি মানুষকে আশ্বস্ত করতে চাই, আফগানিস্তানের জন্য একটি সমাধান বের করতে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রয়োজন হলে অবশ্যই তালেবানদের সঙ্গে আমরাও কাজ করবো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com