1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

কাবুল বিমানবন্দরে আফগানদের প্রবেশে নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগান নাগরিকদের বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবানরা। নতুন নির্দেশনায় তালেবানরা জানিয়েছে, আফগানিস্তানের কোনো নাগরিককে এই সময়ে কাবুল বিমানবন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তবে বিদেশি নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন না।

তালেবানরা সপ্তাহখানেক আগে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর কাবুলের বিমানবন্দরে প্রতিদিনই হাজার হাজার মানুষ ভিড় করছেন। নিরাপত্তার জন্য আফগানিস্তান ছেড়ে তারা অন্য কোনো দেশে চলে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে।

তালেবানদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, কাবুল বিমানবন্দরে জনস্রোতে ঠেকাতে এবং এই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সময়ে আফগান নাগরিকদের বিমানবন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। শুধুমাত্র বিদেশি নাগরিকরাই এখন কাবুল বিমানবন্দরে প্রবেশের অনুমতি পাবেন।

কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে প্রতিদিনের এই ভিড় এবং ধাক্কাধাক্কিতে গোলাগুলির ঘটনাও ঘটে। বেশকিছু আফগান নাগরিক মারা গেছেন এই গোলযোগে।  দলবেঁধে কার্গো বিমানে উঠার জন্য হুমড়ি খেয়ে পড়ার দৃশ্যও দেখেছে বিশ্ব।  শুধু তাই নয়, বিমানের চাকার সঙ্গে ঝুলে দেশ ছাড়ার মতো মরিয়া চেষ্টা করে মাঝ আকাশে সেখান থেকে পড়ে দুজন মারাও গেছেন।

আমেরিকা ও ন্যাটোভুক্ত অন্যান্য দেশও আফগানিস্তান থেকে দ্রুততম সময়ের মধ্যে নিজেদের সৈন্যদের ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com