1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

রাশিয়ায় কারাগারে দৈনিক ৮ ঘণ্টা সরকারি টিভি চ্যানেল দেখতে বাধ্য করা হচ্ছে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনি রাশিয়ার কারাগারকে চীনের শ্রমশিবিরের সঙ্গে তুলনা করেছেন। কারাগারে থাকা এই নেতা অভিযোগ করেছেন, তাকে দৈনিক আট ঘণ্টা সরকারি টেলিভিশন চ্যানেল দেখতে বাধ্য করছে কর্তৃপক্ষ।

রাজধানী মস্কো থেকে ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত সর্বোচ্চ সুরক্ষিত কারাগার পোকরভে রাখা হয়েছে নাভালনিকে। চলতি সপ্তাহে নিউ ইয়র্ক টাইমসের কাছে লেখা এক চিঠিতে তিনি কারাগারে পাওয়া মানসিক শাস্তির বিবরণ দিয়েছেন।

নাভালনি লিখেছেন, সোভিয়েত আমলে কারাবন্দিদের ভারী শ্রমে বাধ্য করার বিষয়টি অবসান হয়েছে। তবে এর পরিবর্তে এখন সেখানে চলছে মগজধোলাই ও প্রোপাগান্ডা ছড়ানোর ‘মানসিক সহিংসতা’।

তিনি লিখেছেন, ‘আপনি কল্পনা করতে পারেন, পেশিতে ট্যাটু আঁকা ও ইস্পাত দন্তওয়ালা পুরুষরা জানালার সেরা অংশটির দখল নিতে ছুরি নিয়ে লড়াই করছে। আপনাকে চীনা শ্রমশিবিরের মতো কিছু কল্পনা করতে হবে, যেখানে সবাই এক লাইনে মার্চ করছে এবং যেখানে সর্বত্র ভিডিও ক্যামেরা ঝোলানো আছে থাকে। সেখানে কঠোর নিয়ন্ত্রণ এবং ছিনতাইয়ের সংস্কৃতি রয়েছে।’

নাভালনি জানিয়েছেন, কারারক্ষীরা তাদেরকে ঘণ্টার পর ঘণ্টা রাষ্ট্রীয় প্রচারযন্ত্র দেখতে বাধ্য করছে, বই পড়া কিংবা লেখালেখির কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, কোনো বন্দি ঘুমিয়ে পড়লে তাকে ডেকে তোলা হচ্ছে।

গত মার্চ থেকে কারাগারে আছেন পুতিনের সমালোচক। সেখান থেকেই তিনি মাঝেমাঝে বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে চিঠি লিখে পাঠাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com