1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

কাবুল হামলায় ১৩ মার্কিন সেনা নিহত: পেন্টাগন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এই হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই হামলায় তাদের ১৩ জন সেনা নিহত হয়েছেন। তার মধ্যে ১০ জন মেরিন সেনা ও একজন নৌ ডাক্তার রয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। মার্কিন মুখপাত্র জন কিরবি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন।

তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে এই হামলায় নিহতের সংখ্যা ২০। হামলায় তাদেরও যোদ্ধা নিহত হয়েছেন। এ বিষয়ে তালেবানের প্রধান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এএফপিকে বলেছেন, এই হামলায় এ পর্যন্ত ১৩ থেকে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫২ জন।

এদিকে কাবুল হাসাপাল কর্তৃপক্ষ জানিয়েছে নিহতের সংখ্যা ৬০। আর আহতের সংখ্যা ১৫০।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে প্রথম হামলাটি হয় বিমানবন্দরের অ্যাবেই গেটের কাছে। আর অপরটি হয় বিমান বন্দরের নিকটস্থ ব্যারন হোটেলের কাছে। দুটিই ছিল আত্মঘাতী বোমা হামলা ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com