1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

আরও হামলার শঙ্কা করছে যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার আফগানিস্তানের স্থানীয় সময় বিকেলে জোড়া আত্মঘাতী বোমা হামলা করা হয়। তার একটি করা হয় কাবুল বিমান বন্দরের আবে গেটের কাছে। আর অপরটি হয় বিমান বন্দরের নিকটস্থ ব্যারন হোটেলের কাছে। এই হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। তার মধ্যে ১২ জন মার্কিন সেনাও রয়েছে।

এদিকে এই হামলার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আইএসকে দোষারোপ করা হচ্ছে। পাশাপাশি শঙ্কা করা হচ্ছে আরও হামলার।

এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জেনারেল কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি বলেছেন, ‘আসলে আমরা যখন হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছি, তখন কিন্তু আরও হামলার আশঙ্কা রয়েছে এবং এই আশঙ্কা খুবই জোরালো। বিশেষ করে বিমানবন্দরের আশেপাশে। তবে সবাইকে নিশ্চিত করতে চাই যে, আমরা আমাদের নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি আরও হামলা যাতে না হয়। কারণ, আমরা জানি তাদের আক্রমণের ধরন হলো, যখন একটি হামলা হয়, তখন আরও বেশ কয়েকটি হয়। সেটার জন্য আমরা প্রস্তুত আছি। পাশাপাশি আমরা আমাদের নিরাপত্তার ক্ষেত্রেও প্রস্তুত আছি।’

তিনি আরও জানিয়েছেন, পরবর্তী হামলা যেকোনো মুহূর্তে হতে পারে এবং সেটা যেকোনো জায়গায় হতে পারে। হতে পারে রকেট হামলা। হতে পারে গাড়ী বোমা হামলা কিংবা হতে পারে আত্মঘাতী বোমা হামলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com