1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

কাবুল বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৫

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে আইএস এর চালানো আত্মঘাতী বোমা হামলায় এ পর্যন্ত ১৭৫ জন নিহত হয়েছে। তার মধ্যে নারী, শিশু ও ১৩ মার্কিন সেনা রয়েছেন। রয়েছে যুক্তরাজ্যের ৩ নাগরিক। তালেবানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরার।

এদিকে আরও হামলার ঝুঁকির মধ্যেই প্রত্যাহার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। গেল ১২ ঘণ্টায় তারা ৪ হাজার ২০০ জনকে সরিয়ে নিয়েছে আফগানিস্তান থেকে।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, ১৪ আগস্টের পর থেকে এ পর্যন্ত ১ লাখ ৯ হাজার ২০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। আর জুলাই মাসের শেষ থেকে এ পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৮০০ জনকে পুনর্বাসন করা হয়েছে।

এদিকে প্রত্যাহার কার্যক্রম সমাপ্ত করেছে ফ্রান্স। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এমনটাই জানানো হয়েছে। ফ্রান্স এ পর্যন্ত ৩ হাজার জনকে সরিয়ে নিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com