1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

পাকিস্তানে রাসায়নিক কারখানায় আগুন লেগে ১৬ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচিতে রাসায়নিক একটি কারখানায় আগুন লেগে ১৬ জনের মৃত্যু হয়েছে। এখনও আটকা পড়ে আছেন ২৫ জনের মতো। অগ্নিকাণ্ডের সময় কারখানার বেশির ভাগ জানালা ও ছাদের দরজা বন্ধ ছিল বলে জানা গেছে। দেশটির গণমাধ্যম ডন’র এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, করাচির পূর্ব দিকে কারখানাটির অবস্থান। শুক্রবার অগ্নিকাণ্ডের সময় কারখানার বেশির ভাগ জানালা বন্ধ ছিল। কারখানার দ্বিতীয় তলায় আটকা পড়ে বেশির ভাগ শ্রমিকের মৃত্যু হয়।

তিনতলা ভবনটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

jagonews24

করাচির পূর্বাঞ্চলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সাকিব ইসমাইল মেমন বলেন, আগুনে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।

জিন্নাহ পোস্টগ্রাজুয়েট মেডিকেল সেন্টারের অতিরিক্ত পুলিশ সার্জন ড. সুমাইয়া সাইদ জানান, হাসপাতালে ১৬ জনের মরদেহ আনা হয়েছে। নিহতদের মধ্যে ১২ জনকে শনাক্ত করা গেছে এবং তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের বয়স ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে।

পুলিশ বলছে, ভবনটিতে আরও ২৫ জনের মতো আটকা থাকতে পারে। তারা বেঁচে আছেন কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা। এখনও উদ্ধার অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com