1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৩০ সেনা নিহত, আহত ৬০

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ৩০ জন সেনা সদস্য নিহত ও আহত হয়েছেন ৬০ জন। সৌদি নেতৃতাধীন ঘাঁটিতে এ হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের সেনা কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।

রোববার আল আনাদ নামে সামরিক ঘাঁটিতে ড্রোন ও মিসাইল হামলা চালায় বিদ্রোহীরা। প্রশিক্ষণ ক্যাম্প লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিদ্রোহীদের পক্ষ থেকে এ হামলার ঘটনায় এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। ২০১৪ সাল থেকে দেশটিতে হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ চলছে সৌদি জোটের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com