1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের শেষ ধাপে যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়া তালেবানের সঙ্গে ২০ বছরের যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে বাইডেন প্রশাসনের সেনা প্রত্যাহার কার্যক্রম শেষ ধাপে পৌঁছেছে। এক পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, অপারেশন প্রায় শেষ পর্যায়ে; তবে এখনও এক হাজারের মতো সাধারণ নাগরিক বিমানবন্দরে অপেক্ষা করছে দেশ ছাড়ার আশায়।

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি অনুযায়ী, মঙ্গলবার (৩১ আগস্ট) হলো সেনা প্রত্যাহারের শেষ দিন। এর মাঝে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার আরও হামলার হুঁশিয়ারি দিয়েছেন।

জঙ্গি গোষ্ঠীর হামলার হুমকি থাকায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিমানবন্দর এলাকা এড়িয়ে চলার সতর্কতা জারি রয়েছে।

jagonews24

এর আগে গত শুক্রবার আফগানিস্তানের কাবুলে বিমানবন্দরে বোমা হামলার পরিকল্পনাকারী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের লক্ষ্য করে দেশটির পূর্বাঞ্চলে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হামিদ কারজাই বিমানবন্দরে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সেনা সদস্য রয়েছেন ১৩ জন। কাবুলে আইএসের খোরাসান শাখার হামলার দায় স্বীকারের পর পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com