1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মার্কিন মিসাইলে কাবুলে একই পরিবারের ৯ জন নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : কাবুলে আমেরিকান সেনাদের ড্রোনের সাহায্যে ছোঁড়া মিসাইল হামলায় নয় আফগান নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় জনই শিশু। ড্রোন হামলায় নিহতের নয় জনই একই পরিবারের।

কাবুলে গাড়ির ওপর ড্রোন হামলায় তারা মারা গেছেন। ভুল নিশানায় টার্গেট হওয়ায় এই নয় জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের কেউ কোনো ধরনের সন্ত্রাসী ঘটনা বা গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন না। আফগানিস্তানের আর দশটি সাধারণ পরিবারের মতো তারা দেশটিতে নিরাপত্তা খুঁজছিলেন।

কাবুলে আত্মঘাতী হামলার প্রতিশোধ হিসেবে আমেরিকার সেনারা রোববার (২৯ আগস্ট) এই ড্রোন হামলা চালায়। কিন্তু ভুল টার্গেটে এই সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।

ড্রোন হামলায় নিরীহ আফগান নাগরিকদের প্রাণহানির বিষয়টি স্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও (সেন্টকম)। তারা জানায়, ‘সাধারণ নাগকিকের’ এই প্রাণহানির বিষয়টি তাদের জানা আছে। এই বিষয়টি তদন্ত করছে সেন্টকম।

গত ২৬ আগস্ট কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে এক আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন আমেরিকান সেনাসহ ১৭৫ জন নিহত হয়েছেন।

সেনাদের এই প্রাণহানির ঘটনার পর আমেরিকা প্রতিশোধ নেওয়ার ঘোঘণা দেয়। আফগানিস্তানের খোরাসন প্রদেশে আইএস এর ঘাঁটিতে আমেরিকা ড্রোন হামলা চালায়। মার্কিনীরা দাবি করে খোরাসনে ড্রোন হামলায় বেশ কয়েজন আইএস জঙ্গি নিহত হয়েছে।

তবে রোববার তাদের দ্বিতীয় ড্রোন মিসাইল হামলা ভুল টার্গেটে আঘাত হেনেছে। যে হামলা কেড়ে নিয়েছে অসহায় নিরীহ নয় জন আফগান নাগরিকের প্রাণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com