1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

আফগানিস্তান ছাড়লো আমেরিকা, আতশবাজির আনন্দে তালেবানরা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্থান ছাড়লো আমেরিকার সামরিক বাহিনীর সর্বশেষ ফ্লাইটটি। এর মাধ্যমে ২০ বছরে ধরে দেশটিতে যুক্তরাষ্ট্রের চালানো যুদ্ধের সমাপ্তি ঘটলো।

সোমবার (৩০ আগস্ট) মার্কিন সেনাদের সর্বশেষ ফ্লাইটটি কাবুল ছাড়ে। গতকাল রাতে ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান জেন কেনেথ এফ ম্যাকেঞ্জি এ তথ‌্য জানান। তার এ ঘোষণার পরই কাবুলে আনন্দে মেতে ওঠে তালেবানরা।

জেন কেনেথ এফ ম্যাকেঞ্জি জানান, মার্কিন সেনা ছাড়াও সব মিলিয়ে প্রায় এক লাখ ২৩ হাজার বেসামরিক নাগরিককে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন তারা।

যুক্তরাষ্ট্রের বিমানবন্দর ও বিমান পরিবহন ব্যবস্থার সরকারি সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এর পক্ষ থেকে বলা হয়েছে, কাবুল বিমানবন্দর থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। কাবুল বিমানবন্দর এখন এয়ার ট্রাফিক কন্ট্রোল সার্ভিস বিহীন হয়ে পড়েছে।

কাবুল বিমানবন্দরের পুরো নিয়ন্ত্রণ এখন তালেবানদের হাতে। মার্কিন সেনাদের ফেলে যাওয়া হেলিকপ্টার ও অন্যান্য সামরিক সরঞ্জাম তালেবানরা পরিদর্শন করে। যুদ্ধ জয়ের আনন্দে তাদের উল্লাস করতে দেখা যায়।

এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা চালানো হয়। এ হামলার জেরে সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে আফগানিস্তানে সামরিক অভিযানে যায় যুক্তরাষ্ট্র। নাইন ইলেভেনের ঘটনার ২০ বছর পূর্তির আগেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করলেন মার্কিন প্রেসিডেন্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com