1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

২০ বছর পর আফগানিস্তানে ফিরলো লাদেনের ঘনিষ্ঠ সহযোগী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান থেকে আমেরিকার সৈন্যরা বিদায় নিতে না নিতেই ২০ বছর পর দেশটিতে ফিরেছেন ওসামা বিন লাদেনের এক ঘনিষ্ঠ সহযোগী। তার নাম আমিন উল-হক। তিনি একজন আল-কায়েদার অস্ত্র সরবরাহকারী। সোমবার (৩০ আগস্ট) মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর পরই তিনি তার জন্মস্থান নানগারহার প্রদেশে ফিরেন।

আমিন উল-হক এক সময় ওসামা বিন লাদেনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। এমনকি মার্কিন সেনারা যখন তোরাবোড়া পাহাড় ঘিরে ফেলেছিল তখন লাদেনসহ যে দুজন সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল তাদের একজন ছিলেন আমিন উল-হক। অবশ্য মার্কিন সেনারা ২০১১ সালে লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদে হত্যা করেছিল।

সোমবার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় আমিন উল-হকের আগমন উপলক্ষে প্রচুর জনসমাগম হয়। মানুষজন তার গাড়ীর আশ-পাশে ভিড় করে ছিল। এ সময় গাড়ীর ভেতর থেকে উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নাড়ছিলেন তিনি। একটা সময় গাড়ীর কাচ নামান এবং বেশ কিছু মানুষ তার হাতে চুমু খেতে ছুটে যায়। তার সঙ্গে সেলফি তোলে। আর তার গাড়ীর সঙ্গেই ছিল অস্ত্র-সস্ত্রে সজ্জিত গাড়ীর বহর। তাদের মধ্যে কেউ কেউ তালেবানের পতাকা বহন করছিল।

অবশ্য এ বিষয়ে পেন্টাগন এখন আর মাথা ঘামাচ্ছে না। এ বিষয়ে তারা মন্তব্য করতেও রাজি নয়।

যদিও ২০০১ সালে যুক্তরাষ্ট্র আমিন উল-হককে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছিল।

অবশ্য ধারনা করা হচ্ছিল, তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় আসায় দেশটি বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ ও সংগঠনের অভয়ারণ্য হয়ে উঠবে। আল কায়েদার অস্ত্র সরবরাহকারী ও লাদেনের এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী আমিন উল-হকের আগমন কি তেমন কিছুরই সংকেত দিচ্ছে?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com