1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

তালেবানের সঙ্গে আলোচনায় বসলো ভারত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ২০ বছর পর আফগানিস্তানের ক্ষমতায় ফেরা তালেবানের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছে ভারত। কাতারের দোহায় এ বৈঠক হয়েছে বলে মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, তালেবানের অনুরোধে দোহাতে ভারতীয় দূতাবাসে দুই পক্ষের মধ্যে বৈঠক হয়। ভারতের পক্ষে রাষ্ট্রদূত দিপক মিত্তাল এবং তালেবানের পক্ষে দোহায় গোষ্ঠীটির রাজনৈতিক দপ্তরের প্রধান শের মোহাম্মদ আব্বাস স্টানেকজাই উপস্থিত ছিলেন।

বৈঠকে সুরক্ষা, নিরাপত্তা ও আফগানিস্তানে থাকা ভারতীয় নাগরিকদের দ্রুত দেশে ফেরানোর ব্যাপারে আলোচনা হয়েছে। পাশাপাশি আফগান নাগরিক বিশেষত, যেসব সংখ্যালঘু ভারতে আসতে চান সেই প্রসঙ্গেও আলোচনা হয়েছে।

ভারতীয় রাষ্ট্রদূত তালেবানের কাছে অনুরোধ জানিয়েছেন, আফগানিস্তানের মাটিকে যেন ভারতবিরোধী কার্যকলাপের স্থান হিসাবে ব্যবহার করা না হয়।

শের মোহাম্মদ আব্বাস ভারতীয় রাষ্ট্রদূতকে নিশ্চিত করেছেন, এই ইস্যুগুলোকে ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com