1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

ভারতে ‘রহস্যময়’ জ্বরে ৫০ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ‘রহস্যময়’ জ্বরে আক্রান্ত হয়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। এই জ্বরে আক্রান্ত আরো কয়েকশ মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির উত্তর প্রদেশের কয়েকটি জেলায় এ ঘটনা ঘটছে বলে বুধবার জানিয়েছে বিবিসি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মারা যাওয়া ও আক্রান্তদের অধিকাংশই শিশু। আক্রান্তদের অনেকেই জানিয়েছে, সকালে তীব্র জ্বর নিয়ে ঘুম ভাঙে এবং সারাদেহে ঘামে ভিজে যায়। তাদের হাড়ের জোড়া জোড়ায় ব্যথা, মাথাব্যথা, নাক দিয়ে পানি পড়া ও পানিশূন্যতা দেখা দিয়েছিল। কেউ কেউ হাতে ও পায়ে লাল র‌্যাশ ছড়ানোর কথাও জানিয়েছেন।

রাজ্যের পূর্বাঞ্চলীয় ছয়টি জেলায় এই রহস্যময় জ্বরে আক্রান্তের ঘটনা ঘটছে। মৃতদের কারোরই করোনা শনাক্ত হয়নি।

আগ্রা, মথুরা, মাইনপুরি, ইতাহ, কাসগঞ্জ ও ফিরোজাবাদের চিকিৎসকরা জানিয়েছেন, তাদের বিশ্বাস ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই ৫০ জনের মৃত্যু হয়েছে। অনেক রোগীকে হাসপাতালে এমন পর্যায়ে নিয়ে আসা হয়েছে যখন তাদের রক্তে প্লাটিলেটের পরিমাণ অনেক কমে গেছে।

ফিরোজাবাদ জেলার জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা ড. নিতা কুলশ্রেষ্ঠা বলেন, ‘হাসপাতালে রোগীরা, বিশেষ করে শিশুরা দ্রুত মারা যাচ্ছে।’ গত সপ্তাহে এই জেলায় ৪০ জন মারা গেছে, যাদের মধ্যে ৩২টিই শিশু।

অবশ্য এটা ডেঙ্গু কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ন্যাশনাল ইনিস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সের ভাইরাসজনিত রোগ বিশেষজ্ঞ ভি রবি বলেছেন, ‘বর্ষা মৌসুম শেষে এই অঞ্চলে জ্বর জাতীয় অনেক রোগ হয়। এই রোগগুলোর ওপর প্রক্রিয়াগত নজরদারি ও চিকিৎসা প্রয়োজন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com