1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

বন‌্যায় বিপর্যস্ত নিউ ইয়র্ক সিটি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বন‌্যায় বিপর্যস্ত নিউ ইয়র্ক সিটি। বন‌্যার কারণে দেশটির আবহাওয়া অধিদপ্তর নিউ ইয়র্ক সিটিতে জরুরি অবস্থা ঘোষণা করে।

দেশটির গণমাধ‌্যমে বলা হয়েছে, হারিকেন ‘ইডা’র প্রভাবে নিউ ইয়র্ক সিটির সাবওয়ে স্টেশনগুলো বন্যার কবলে পড়ে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আবহাওয়া পরিষেবা থেকে বুধবার রাতে টুইট বার্তায় জানানো হয়, বন‌্যার কারণে ম্যানহাটান, ব্রুকলিন ও কুইন্সের কিছু অংশে রাত সাড়ে ১১টা পর্যন্ত জরুরি সতর্কতা ছিলো।

ওই বার্তায় বলা হয়, স্থানীয়রা যাতে বন‌্যার মধ‌্যে বাইরে চলাফেরা বা গাড়ি চালানো থেকে বিরত থাকে এবং নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

নিউ জার্সির মেয়র হেক্টর লোরা বুধবার সন্ধ্যায় তার ফেসবুকে এই জরুরি অবস্থার কথা জানান। তিনি স্থানীয়দের বাইরে বের না হওয়ার আহ্বান জানান।

এর আগে গত রোববার আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হানে শক্তিশালী হারিকেন ‘ইডা’। হারিকেন এর তাণ্ডবে নিউ অরলেন্স শহরটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ক্যাটাগরি-৪ হারিকেন হিসেবে ইডা নিউ অরলেন্স আঘাত করে। কোথাও কোথাও ঝড়ের কারণে সমু্দ্রের পানি ১৬ ফুট পর্যন্ত উঠে যায়। এতে উপকূলের নিম্নভূমি প্লাবিত হয়।

এছাড়া, হারিকেনের আঘাতে মেক্সিকো উপসাগরে অবস্থিত অপরিশোধিত জ্বালানি তেল ও গ্যাস ক্ষেত্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্ধ হয়ে যায় অন্তত ৯৪ শতাংশ উত্তোলন কার্যক্রম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com