1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

তালেবানের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী ব্রিটেন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : তালেবানের সঙ্গে সম্পর্ক রাখা প্রয়োজন বলে মনে করে ব্রিটেন। তবে তালেবান সরকারকে দ্রুত স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা ব্রিটিশ সরকারের নেই। বৃহস্পতিবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেইখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এ তথ্য জানিয়েছেন।

দোহায় সফররত রাব জানিয়েছেন, কাতারি কর্তৃপক্ষ তাকে নিশ্চিত করেছেন যে, ভবিষ্যতে আফগানিস্তানে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হবে না, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা হবে এবং আরও অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠায় তালেবান যে প্রতিশ্রুতি দিয়েছে তার জন্য তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

তিনি বলেছেন, ‘আফগানিস্তানকে দেওয়া আমাদের প্রতিশ্রুতি বহাল থাকবে। নতুন বাস্তবতার সঙ্গে সমন্বয় করতে আমাদের সময় প্রয়োজন।’

সংবাদ সম্মেলনে কাতারি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কাবুল বিমানবন্দর পুনরায় চালুর জন্য তালেবান ও তুরস্কের সঙ্গে আলোচনা করছে কাতার।

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান। ৩১ আগস্ট বিদেশি বাহিনী কাবুল ছেড়ে যায়। এরপর থেকে বন্ধ আছে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com