1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

যুক্তরাষ্ট্রে হারিকেন ইডার প্রভাবে ৯ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : হারিকেন ইডার প্রভাবে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে বন্যায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

বন্যার কারণে ভূগর্ভস্থ কক্ষে আটকা পড়ে মারা গেছেন কয়েক জন। এছাড়া পানির তোড়ে ভেসে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে আরেক জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিউ ইয়র্ক ও নিউ জার্সির গভর্নর তাদের রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিও দুর্যোগপূর্ণ এই আবহাওয়াকে ‘আবহাওয়াজনিত ঐতিহাসিক ঘটনা’ বলে মন্তব্য করেছেন।

মাত্র এক ঘণ্টায় নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে অন্তত তিন ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। নিউ ইয়র্ক সিটির সব সাবওয়ে লাইন বন্ধ করে দেওয়া হয়েছে এবং জরুরি নয় এমন যানবাহন সড়কে চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বহু ফ্লাইট ও ট্রেন যাত্রা বাতিল করা হয়েছে।

নিউ ইয়র্কের বাসিন্দা জর্জ বেইলি বলেছেন, ‘নৈশভোজের মাঝখানে আমি পানির কলকল আওয়াজ পাই এবং পানি আমাদের বাথরুমের নিস্কাশন লাইন দিয়ে আসছিল। আমি পানির মূল লাইন দেখার জন্য গিয়েছিলাম। এরই মধ্যে ঘরে এক ফুট নামি জমে যায়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com