1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

যুদ্ধে ২০ বছরে যুক্তরাষ্ট্রের খরচ ৮ লাখ কোটি ডলার

  • আপডেট টাইম :: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : টুইন টাওয়ারে হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের শুরু করা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে আট লাখ কোটি ডলার খরচ হয়েছে। আর মারা গেছে ৯ লাখ ২৯ হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির কস্টস অব ওয়ার প্রজেক্ট পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে অবশ্য বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও মার্কিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গত ২০ বছরে দুই লাখ কোটি ডলার খরচ হয়েছে।

নতুন গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ৯/১১ পরবর্তী যুদ্ধগুলোতে যুক্তরাষ্ট্রের মোট বাজেট খরচ এবং ভবিষ্যতের বাধ্যবাধকতা ব্যয় প্রায় আট লাখ কোটি ডলার। এর মধ্যে দুই লাখ ১০ হাজার কোটি ডলারের বেশি খরচ করেছে মার্কিন সামরিক দপ্তর পেন্টাগন, এক লাখ ডলার দেওয়া হয়েছে সুদ হিসেবে এবং  ২০৫০ সাল পর্যন্ত হতাহত সেনাদের ভবিষ্যত স্বাস্থ্যসেবা ব্যয় হিসেবে খরচ হবে দুই লাখ ২০ হাজার কোটি ডলার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে নিহত হয়েছে ৯ লাখ ২৯ হাজার মানুষ।

৯/১১ পরবর্তী কোনো মার্কিন সরকারই যুদ্ধের ব্যয় নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ‘৯/১১ পরবর্তী যুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো সরকারই মোট ব্যয় হিসাব করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com