1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

যুক্তরাষ্ট্রের তৈরি সাঁজোয়া যান আফগানিস্তানকে ফিরিয়ে দিলো ইরান

  • আপডেট টাইম :: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : তালেবান কাবুল দখলের জেরে আফগানিস্তান ছেড়ে ইরানে পালিয়ে গেছেন বহু আফগান সেনা। যাওয়ার সময় তারা আফগান বাহিনীকে দেওয়া যুক্তরাষ্ট্রের তৈরি বেশ কিছু সাঁজোয়া যানও সঙ্গে নেন। তবে সেগুলোর বেশিরভাই আফগানিস্তানকে ফিরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ মার্কিন-নির্মিত সচল সাঁজোয়া যানগুলো তালেবানের হাতে তুলে দিয়েছে ইরান সরকার। শনিবার (৪ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আমওয়াজ মিডিয়ার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) এক বিশেষ প্রতিবেদনে আমওয়াজ মিডিয়া জানিয়েছে, সাবেক আফগান সেনাদের চালানো সাঁজোয়া যানগুলোর ‘প্রায় সবই’ আফগানিস্তানের নতুন শাসকদের হাতে তুলে দিয়েছে ইরান।

গত কয়েক সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে আফগানিস্তান থেকে সারিবদ্ধভাবে বহু সাঁজোয়া যান ইরানে ঢুকতে দেখা গেছে।

ছবি সংগৃহীত

গত ১ সেপ্টেম্বর ইরান ইন্টারন্যাশনাল টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তেহরানসহ ইরানের বিভিন্ন অংশে আফগান সামরিক বাহিনীর সাঁজোয়া যান ও ট্যাংক দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বেশ কিছু সাঁজোয়া হামভি গাড়ি ইরানের পূর্বাঞ্চল থেকে তেহরান নিয়ে যাওয়ার ছবিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ যুদ্ধের সমাপ্তি টেনে আফগানিস্তান ছাড়ার ঘোষণা দেয়। এরপর থেকেই দক্ষিণ এশিয়ার দেশটিতে সশস্ত্র অভিযান জোরদার করে তালেবান বিদ্রোহীরা। গত ১৫ আগস্ট একপ্রকার বিনাযুদ্ধেই কাবুল দখল করে তারা। এ অবস্থায় আফগানিস্তান ছাড়তে মরিয়া হয়ে ওঠেন এতদিন পশ্চিমাদের সহায়তাকারী দোভাষী, আফগান সেনা ও তাদের পরিবারের সদস্যরা। অনেকেই পার্শ্ববর্তী দেশ ইরান, পাকিস্তান, তাজিকিস্তানে পালিয়ে যান। কয়েক হাজার আফগানকে আশ্রয় দিয়েছে পশ্চিমা দেশগুলোও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com