1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

ইরাকে আইএসের হামলায় নিহত ১৩ পুলিশ

  • আপডেট টাইম :: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছে। রোববার দেশটির উত্তরের আল-রাশাদ এলাকার একটি তল্লাশি চৌকিতে এই হামলা চালানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, শনিবার মধ্যরাতের পর এই হামলা চালানো হয়।

তিনি বলেছেন, ‘কেন্দ্রীয় পুলিশের একটি তল্লাশি চৌকি লক্ষ্য করে আইএসআইএসের সদস্যরা হামলা চালিয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে ১৩ জন নিহত হয়েছে এবং তিন জন আহত হয়েছেন।’

২০১৪ সালে ইরাকের বিস্তৃত অংশ দখল করে আইএস। ২০১৭ সালের শেষ নাগাদ ইরাক সরকার জানায়, তারা আইএসকে পরাজিত করেছে। তবে এরপরও ইরাকে আইএসের স্লিপার সেল রয়ে গেছে। তারা প্রায়ই ইরাকি সেনাবাহিনী ও পুলিশের ওপর হামলা চালিয়ে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com