1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

গিনিতে অভ্যুত্থানের দাবি সেনাবাহিনীর

  • আপডেট টাইম :: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে অভ্যুত্থান ঘটানোর দাবি করেছে সেনাবাহিনী। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সংক্ষিপ্ত বার্তায় বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সেনাবাহিনী সরকার ও সংবিধান বাতিল করেছে।

তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনাবাহিনীর একটি অংশ বিদ্রোহ করেছে এবং এই অংশটি প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালিয়েছিল। তাদেরকে নিস্ক্রিয় করা হয়েছে।

রোববার সকালে গিনির প্রেসিডেন্ট প্রাসাদের কাছে প্রচণ্ড গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে বলে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছিল। সেনাবাহিনীর একটি এলিট ইউনিট সাবেক ফরাসি স্বেচ্ছাসেবক সেনাদলে থাকা মামাদি ডোম্বুয়ার নেতৃত্বে অভ্যুত্থানের চেষ্টা করছে বলে কয়েকটি সূত্র জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, টেলিভিশনে দেওয়া বার্তায় অজ্ঞাতনামা এক সেনা জানিয়েছেন, তারা একটি অন্তর্বর্তী সরকারের গঠনের পরিকল্পনা করছেন এবং এ সংক্রান্ত বিস্তারিত পরে জানানো হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, প্রেসিডেন্ট আলফা কন্ডেকে একটি কক্ষে সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা ঘিরে রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com