1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

পঞ্জশিরের রাজধানীতে প্রবেশ করতে যাচ্ছে তালেবান

  • আপডেট টাইম :: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিরোধ বাহিনীর দখলে থাকা আফগানিস্তানের পঞ্জশির প্রদেশের রাজধানীতে প্রবেশ করতে যাচ্ছে তালেবান। রোববার গোষ্ঠীটির মুখপাত্র এক টুইটে এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র বিলাল কারিমি জানিয়েছেন, পঞ্জশিরের রাজধানী বাজারাকের লাগোয়া রাখাহ জেলা তারা দখল করেছে। বিরোধী বাহিনীর বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছে। বাজারাক দখলে লড়াই চলছে।

এর আগে রোববার সকালে অবশ্য প্রতিরোধ বাহিনীর মুখপাত্র ফাহিম দাশতি দাবি করেছিলেন, ভুল বার্তা ছড়াতে তালেবান মিথ্যা তথ্য ছড়ানোর চেষ্টা করছে।

নিরপেক্ষে কোনো সূত্র থেকে কোনো পক্ষের দাবিরই সত্যতা নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

তবে পঞ্জশিরের আনাবাহ জেলায় একটি পঙ্গু হাসপাতাল পরিচালনাকারী ইতালির দাতব্য সংস্থা ইমার্জেন্সি শনিবার জানিয়েছিল, তালেবানরা আনাবাহ জেলায় পৌঁছে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com