1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

পানশির দখলের দাবি তালেবানের

  • আপডেট টাইম :: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পানশির উপত্যকা পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছেন তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

সোমবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ দাবি করেছেন। জাবিউল্লাহ মুজাহিদ বলেন, পানশির উপত্যকায় প্রতিরোধযোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকা শেষ স্থানটুকুও তালেবান দখল করেছে। এই বিজয়ের মাধ্যমে আফগানিস্তানকে যুদ্ধভূমি থেকে পুরোপুরি বের করে নিয়ে আসা হয়েছে।

এদিকে, আফগান প্রতিরোধকারীরা তালেবানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছে। এক ফেসবুক পোস্টে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তানের (এনআরএফ) আহমেদ মাসুদ এ তথ্য দেন। আক্রমণ ও হামলা থামাতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তবে এই আহ্বান নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি তালেবান।

এনআরএফ জানিয়েছে, তালেবানের হামলায় তাদের মুখপাত্র ফাহিম দাস্তি এবং কমান্ডার জেনারেল আবদুল ওয়াদুদ জারা নিহত হয়েছেন। এছাড়া তালেবানের এক প্রখ্যাত জেনারেল এবং তার ১৩ দেহরক্ষী নিহত হয়েছে।

এর আগে তালেবানের তরফে জানানো হয় তাদের যোদ্ধারা পানশিরের রাজধানী বাজারাকে প্রবেশ করেছে। সেখানে তারা প্রতিরোধ যোদ্ধাকে হত্যার দাবি করলেও তা অস্বীকার করছে এনআরএফ।

সূত্র: বিবিসি, এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com