1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

ছাত্র-ছাত্রীদের মাঝে পর্দা দিয়ে আফগান বিশ্ববিদ্যালয়ে ক্লাস

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পর্দা টাঙিয়ে দু’ভাগে ভাগ করা হয়েছে ক্লাসরুম। এক পাশে ছেলে শিক্ষার্থী। এক পাশে মেয়েরা। আফগানিস্তানের কাবুলে একটি বিশ্ববিদ্যালয়ে এভাবেই ক্লাস নেওয়া হচ্ছে। আর এমন ছবি ছড়িছে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ‌্যমে।

কাবুল দখলের পরই তালেবান নেতৃত্ব থেকে জানানো হয়েছিলো, স্কুল, কলেজে ছেলে-মেয়েরা একসঙ্গে পড়াশোনা করতে পারবে না। তবে মেয়েদের স্কুল বা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।

আফগানিস্তানের নিউজ এজেন্সি থেকে টুইটারে কিছু ছবি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, বিশ্ববিদ‌্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে পর্দা দেওয়া হয়েছে।

আফগানিস্তানে এখনও তালেবান সরকার গঠন না হলেও বর্তমানে ওই দেশের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী কিছু দিন আগেই কাবুল কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শরিয়ত আইন মেনে পড়াশোনা হবে।

তালেবান ছাত্রীদের পোশাকের বিষয়ে কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে। এমনকি শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা কোথায়, কীভাবে বসবেন, কারা তাদের ক্লাস নিতে পারবেন তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com