1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

ইন্দোনেশিয়ার কারাগারে আগুন, নিহত ৪০

  • আপডেট টাইম :: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার একটি কারাগারে ভয়াবহ আগুন লেগেছে। এখন পর্যন্ত সেখান থেকে ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে বানতেন প্রদেশের একটি কারাগারে আগুন লাগে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশটির আইন ও মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র রিকা জানান, তাংগেরাং কারাগারের সি ব্লকে রাত ১টা থেকে ২টার মধ‌্যে আগুন লাগে। সংশ্লিষ্টরা এখনও সেখানে কাজ করছেন। আগুন লাগার কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হবে।

তিনি জানান, মাদক সংক্রান্ত মামলার আসামিরা ওই ব্লকে ছিলেন। ওই ব্লকে ধারণ ক্ষমতা ১২২ জনের। তবে ধারণ ক্ষমতার অনেক বেশি আসামি সেখানে ছিলেন।

জাকার্তার কাছে অবস্থিত তাংগেরাং কারাগারটি। সরকারি তথ‌্য মতে, ৬০০ জনের ধারণ ক্ষমতা থাকলেও ২ হাজারের বেশি আসামি সেখানে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com