1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা

  • আপডেট টাইম :: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী করে আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান। পাশাপাশি তার ডেপুটি করা হয়েছে সশস্ত্র এই গোষ্ঠীর সহ-প্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদারকে।

মঙ্গলবার কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবানের প্রধান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানান, হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানিকে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। আর তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মো. ইয়াকুবকে করা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, তালেবান ও আল কায়েদার সঙ্গে যুদ্ধের পর সিরাজউদ্দিন হাক্কানির মাথার দাম পাঁচ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।

jagonews24

১৯৯৯ সালে রাওয়ালপিন্ডির বিমান বাহিনীর ঘাঁটিতে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। /এএফপি

মোল্লা হাসান আখুন্দ স্বল্প পরিচিত তালেবান নেতা। তবে এবার তিনি আফগান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন। দেশটিতে পশ্চিমা সমর্থিত সরকারের পতনের পর তাকে জনসমক্ষে দেখা যায়।

আল জাজিরার খবরে বলা হয়, আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী হবেন হেদায়েতুল্লাহ বদরী।

১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর থেকে তাদের সরকার গঠন নিয়ে আলোচনা চলছিল। তখন তালেবান নেতারা বলেছিলেন, তারা তত্ত্বাবধায়ক সরকার গঠনের চিন্তা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com