1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

মেক্সিকোয় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

  • আপডেট টাইম :: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোয় আঘাত হেনেছে প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্প, রিখটার স্কেলে যার মাত্রা ছিল সাত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, স্থানীয় সময় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল পৌনে ৮টা) দেশটির গুয়েরেরো রাজ্যের আকাপুলকো শহরে আঘাত হানে এ ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল আকাপুলকো সমুদ্র সৈকত থেকে ১৬ কিলোমিটার দূরে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের জেরে আকাপুলকোর পাহাড়গুলো কেঁপে ওঠে। এতে পাহাড়ের পাথর ধসে ও গাছপালা ভেঙে রাস্তার ওপর পড়ে। ভবনগুলো কেঁপে উঠলে আতঙ্কিত মানুষজন রাস্তায় নেমে আসেন।

গুরেরোর গভর্নর হেক্টর আস্তুডিলো জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

আকাপুলকো থেকে প্রায় ৩৭৫ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী মেক্সিকো সিটি। দেশটির ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পের রেশ সুদূর রাজধানীতেও অনুভূত হয়েছে।

মেক্সিকো সিটি মেয়র ক্লদিয়া শেইনবাম টুইটারে বলেছেন, তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত গুরুতর কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়ানি।

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা মেক্সিকো। ১৯৮৫ সালের ১৯ সেপ্টেম্বর দেশটিতে ৮ দশমিক ১ মাত্রার এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন ১০ হাজারের বেশি মানুষ, ধ্বংস হয়েছিল কয়েকশ ঘরবাড়ি। ২০১৭ সালে সেখানে ৭ দশমিক ১ মাত্রার এক ভূমিকম্পে নিহত হন অন্তত ৩৭০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com