1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

দেশ থেকে পালানোর জন্য ক্ষমা চাইলেন আশরাফ গনি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : দেশ থেকে পালানোর জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি। বুধবার টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।

বিবৃতিতে আশরাফ গনি দাবি করেন, রক্তাক্ত যুদ্ধের ঝুঁকি এড়াতে প্রেসিডেন্ট প্রাসাদের নিরাপত্তা কর্মীদের অনুরোধে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। তবে কেন্দ্রীয় ব্যাংক থেকে কোটি কোটি ডলার চুরির অভিযোগ অস্বীকার করেন তিনি।

তিনি বলেছেন, ‘আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল কাবুল ত্যাগ করা, কিন্তু আমি বিশ্বাস করতাম, এটাই ছিল বন্দুককে নীরব এবং কাবুল ও এর ৬০ লাখ মানুষকে রক্ষা করার একমাত্র পথ।’

এর আগে তাজিকিস্তানে সাবেক আফগান রাষ্ট্রদূত জহির আঘবার দাবি করেছিলেন, দেশ ছাড়ার আগে আশরাফ গনি ১৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার নিয়ে গেছেন।

বুধবার দেওয়া বিবৃতিতে আশরাফ গনি সেই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, নিজের নির্দোষিতা প্রমাণের জন্য প্রয়োজনে তিনি তদন্তকারীদের সামনে হাজির হতে প্রস্তুত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com