1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

আফ্রিকায় ২ লাখ ছাড়ালো করোনায় মৃতের সংখ্যা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আফ্রিকা মহাদেশে মোট মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্যানুযায়ী বুধবার (৮ সেপ্টেম্বর) সুবিধাবঞ্চিত মহাদেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৬০৫ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৭৪১ জন।

গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৪৪১ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭০ লাখ ৯৫ হাজার জন। এ পর্যন্ত সেরে উঠেছে ৭০ লাখ ২০ হাজার জন। এ পর্যন্ত আফ্রিকা মহাদেশে করোনা টেস্ট করানো হয়েছে ৬৮ লাখ।

ভৌগলিক অঞ্চলভেদে আফ্রিকা মহাদেশের দক্ষিণ আফ্রিকান দেশগুলোতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৮ লাখ জন। উত্তর আফ্রিকার দেশগুলোতে মোট আক্রান্ত হয়েছে ২৪ লাখ জন। পূর্ব আফ্রিকার দেশগুলোতে মোট আক্রান্তের সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৯০০ জন। পশ্চিম আফ্রিকায় ৬ লাখ ১৭ হাজার ৩০০ জন। আর মধ্য আফ্রিকায় ২ লাখ ২২ হাজার ১০০ জন।

করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকান অঞ্চলে মারা গেছে ১ লাখ ৪ হাজার ৭০০ জন। উত্তরাঞ্চলে ৬৪ হাজার ৭০০ জন। পূর্বে ১৯ হাজার ১০০ জন, পশ্চিমে ৯ হাজার জন ও মধ্য আফ্রিকায় ৩ হাজার ২০০ জন।

এ পর্যন্ত আফ্রিকা মহাদেশের মাত্র ২.৯৩ শতাংশ মানুষকে করোনাভাইরাসের দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। আর ৪.৮৫ শতাংশ মানুষকে দেওয়া হয়েছে প্রথম ডোজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com